অনন্যা ব্যানার্জী








নীরার চোখে জল 
~~~~~~~~~

আজ পৃথিবী টা ভীষণ ভাবে প্রেম হীন-
এক উদ্দাম প্রেমের পর 
শূন্যতা আজ গ্রাস করেছে নীরা কে –
আজ নীলের নীরা প্রেম শূন্য ।
নীলের স্বপ্নচারিণী বাগ-বাদিনীর ভালোবাসা 
আজ অসীম শূন্যতার আবর্তে প্রেমহীন ।
কথা ছিলো সারা জীবন প্রেমের সমুদ্রে ভেসে যাবার –
কথা ছিল ওষ্ঠের স্পর্শে সমুদ্র মন্থনে
প্রেমের যত উষ্ণতা পান করবার –
কথা ছিলো চোখেতে চোখ রেখে 
শরীরে শরীর মিশিয়ে 
অতল গভীর থেকে প্রেমের যত অনির্বচনীয় শব্দ
তা তুলে আনা উদ্দাম প্রেমের কবিতায় –
কিন্তু নীল কেউ কথা রাখে না –
তোমার ছোটো বেলার সেই বোষ্টমীর মত 
তুমিও কথা রাখোনি ।
চলে গেছো অমোঘ নিয়মে 
অনন্তে বিলীন হয়ে –
নীরা কে একলা করে ।
যে নীরার সকল কষ্টের ভাগ নিয়ে
তার চঞ্চল হরিণীর হাসি তে তুমি বিহ্বল ছিলে 
আজ তুমি হীন নীরার চোখে জল 
তুমিহীন শূন্য আবহে ।।

হাওড়া 
♪♫•*¨*•.¸


Previous Post Next Post

বিজ্ঞাপন