জিনাত জাহান খান








শেষ শিক্ষা

অনিঃশেষ বিস্কুট যেন
হৃদয় টুকরো , ভেঙে খাও
রোজ খুঁটে খুঁটে
স্পর্শের কোমল ফাঁকে ধর
নিখিল বিশ্বকে ।
সন্ধ্যা নামে হাতে নিয়ে
সূর্যাস্তের জাদুকর
অন্ধকারে অফুরন্ত ভিড়
জ্বলে শুধু স্মৃতি ছায়া
হারায় হঠাৎ যৌবন ।
ছিনিয়ে অতীত
পার হয় দীর্ঘ ছায়া
সেখানে এখন
বিনষ্ট ইচ্ছারা , স্বার্থক ধিক্কার
শেষ শিক্ষা ছিল বাকী -
জীবন সমাপ্তি সীমায় ।

বরিশাল ।

Previous Post Next Post

বিজ্ঞাপন