পৃথিবীর অনেক কালজয়ী সাহিত্যিকের মতো এই মৃত্যুই তাঁর জীবনের সমাপ্তি নয় ; বরং মৃত্যুর মধ্যে দিয়ে এক মহাকালের যাত্রী হলেন আমাদের কালের অবিস্মরণীয় জনপ্রিয় কথা সাহিত্যিক ‘’ হুমায়ুন আহমেদ ।
এখন আর সামগ্রিক বোদ্ধায় বুদ্ধিজীবী ও উন্নাসিক সমালোচকদের বাঁকা হাসি তাকে বিব্রত করবে না , বরং জনপ্রিয় এই কথা শিল্পী আরও জনপ্রিয় থেকে জনপ্রিয়তর হবেন । তাকে আমরা স্মরণ রাখবো একজন স্মরণীয় ও বরণীয় লেখক হিসেবে ।
বিনম্র শ্রদ্ধা হে কলম সৈনিক ।